ক্ষুদ্র পরিসরে চালু হয়েছিল ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা। কিন্তু ফেসবুকের সেবা বলে কথা! সেটা আর কতদিন থাকতে চাইবে ছোট্ট পরিসরে। তাই এবার বৃহৎপরিসরেই চালু হল ফ্রি ভিডিও কলের এ ফিচার।
মেসেঞ্জারে সেবাটি চালু হওয়ার পর মাত্র পনেরোটি দেশের ব্যবহারকারীরা এটি উপভোগ করার সুযোগ পেয়ে আসছিল। এখন থেকে পৃথিবীর প্রায় সব দেশের মোট ৬০ কোটিরও বেশি মেসেঞ্জার ব্যবহারকারীর জন্য সেবাটি উন্মুক্ত করে দিয়েছে ফেসবুক। তবে ভিডিওর উন্নত মান নিশ্চিত করতে কয়েকটি দেশে এখনো সেবাটিকে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে মেসেঞ্জার কর্তৃপক্ষ।
মেসেঞ্জারে আরো অনেক নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে ফেসবুক। তার ধারাবাহিকতায় সম্প্রতি মেসেঞ্জারে গেম যুক্ত করার ঘোষণাও দিয়েছে মার্ক জাকারবার্গ।
original by:
http://www.bangla.24livenewspaper.com/science-technology/technology/1717-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%95%E0%A6%B2
Comments