দুই দশক পেরিয়ে তৃতীয় দশকে পদার্পন করছে জাভা। ওরাকল সফওয়্যার লিমিটেড জাভার বিশ বছর পূর্তি উৎযাপন করছে বিশাল আয়োজন করেই। অফিস পরিচালনা বা কর্মক্ষেত্র যে সকল সফটওয়্যারের সবচেয়ে প্রয়োজন হয় তারই সবই প্রায় জাভা দিয়ে তৈরি। ডেভেলপারদের কাজের নতুন অধ্যায় তৈরি হয়েছে জাভার মাধ্যমে। তাই জাভার উপর নির্ভরশীল হয়েই ডেভেলপারগণ সৃষ্টি করে চলেছেন নতুন সব সেবা। বর্তমানে প্রযুক্তি বিশ্বের প্রায় ৯০ লাখেরও বেশি ডেভেলপার জাভা ব্যবহার করে নতুন উদ্ভাবনের কাজ করে যাচ্ছেন।
ওরাকল কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানায়, ‘জাভা যে দিন থেকে প্রথম সংস্করণ উন্মুক্ত করে সেদিন থেকে হিসেব ধরলে এবারে আমাদের দুই দশক পূর্ণ হতে যাচ্ছে। তাই আমরা জাভার এই দীর্ঘ পথ চলাকে সম্মান জানাতে দ্বি-দশক পারের অনুষ্ঠান বেশ আয়োজন করেই পালন করবো।'
Original By: http://www.bangla.24livenewspaper.com/science-technology/technology/1713-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE
Comments